দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে গিয়ে ফেঁসে গেলেন এনামুল

দূর্গাপুর থানা, রাজশাহী। ছবি : কালবেলা
দূর্গাপুর থানা, রাজশাহী। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে বাল্যবিয়ের দায়ে এনামুল হক নামের এক যুবককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। ওই সময় নওপাড়া গ্রামের মৃত দায়েম মন্ডলের ছেলে এনামুল হক বরযাত্রীসহ কনের বাড়িতে উপস্থিত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৭(১) ধারায় বরকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু কালবেলাকে বলেন, বাল্যবিয়ে একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেছি এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বিয়ে হতে দেওয়া হবে না। দুর্গাপুরে বাল্যবিয়ে রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X