মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মৎস্য কর্মকর্তাকে হত্যাচেষ্টা, ২৭ জেলে আটক

আটককৃত জেলেরা। ছবি : কালবেলা
আটককৃত জেলেরা। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা ওমর সানিকে হত্যাচেষ্টার অভিযোগে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছে থাকা ৩০ কেজি ইলিশ এবং ১৫ কেজি পাঙাশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উলানিয়া ও গোবিন্দপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে অংশ নেন ইলিশ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) মো. এমদাদুল্লাহ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর নাসির উদ্দিন, মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি এবং কোস্টগার্ডের একটি টিম। এ সময় তাদের ওপর একদল বিপথগামী জেলে দেশীয় অস্ত্র দা, কুড়াল, চাপাতি, ইট, সুড়কি দিয়ে হত্যাচেষ্টা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। আকটকৃতদের মধ্যে ৯ জন এলাকায় ডাকাত হিসেবে পরিচিতি। তাদের বিরুদ্ধে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বাদী হয়ে মৎস্য আইনের পাশাপাশি পেনাল কোডের ধারায় মামলা করেন।

রোববার (১২ অক্টোবর) সকালে আটককৃতদের মধ্যে পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— মোস্তফা বেপারি (১৯), সোহেল (১৯), আল আমিন গাজী (৩৫), জাহের মাতব্বর (৩৫) ও রুবেল (২২)।

হামলা ও ২৭ জেলে আটকের সত্যতা নিশ্চিত করেন মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মো. ওমর সানি কালবেলাকে বলেন, অভিযানে জব্দ করা ৩০ কেজি ইলিশ ও ১৫ কেজি পাঙাশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান কালবেলাকে বলেন, আটককৃত জেলেদের মধ্যে পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দেওয়া হবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। নিয়মিত এ অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X