মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞার সংশোধন করল খুলনা মেডিকেল

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : কালবেলা

তীব্র প্রতিবাদের মুখে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত সংশোধন করেছে কর্তৃপক্ষ।

হঠাৎ গণমাধ্যম কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দিয়ে এমন চিঠি প্রকাশ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে খুলনা মেডিকেল কর্তৃপক্ষ। এ নির্দেশনার ফলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

রোববার (১২ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংশোধনী আদেশ প্রকাশ করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যায় দৈনিক ২ হাজার রোগী চিকিৎসাসেবা নেওয়ায় নিরবচ্ছিন্ন সেবা দেওয়া প্রয়োজন। এমতাবস্থায় পরবর্তীতে অফিস চলাকালে পরিচালক/কর্তব্যরত চিকিৎসক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করে, অফিস সময়ের পূর্বে ও পরে কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে এবং সাংবাদিকতার নিয়ম মেনে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বের সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

অনুমতি ছাড়া সংবাদ সংগ্রহে নিষেধাজ্ঞা জারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা বলছেন, যখন কোনো সরকারি প্রতিষ্ঠান সাংবাদিকদের বিনা অনুমতিতে সংবাদ সংগ্রহে বাধা দেয়, তখন তা শুধু মতপ্রকাশের স্বাধীনতাই নয়, বরং জনগণের জানার অধিকারকেও হুমকির মুখে ফেলে। এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতি বা অনিয়ম ঢাকতে একটি নিরাপদ আবরণ হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি করে।

তারা আরও বলেন, যদিও পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আদেশ সংশোধন করেছে, তবু এটি প্রাথমিকভাবে যে মানসিকতা থেকে এসেছে, সেটি উদ্বেগজনক। সরকারি প্রতিষ্ঠান জনস্বার্থে পরিচালিত হয় এবং সেই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য জানানো ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান চালানো গণমাধ্যমের সাংবিধানিক অধিকার। গণমাধ্যমকর্মীদের কাজ করার পথে এ ধরনের নিষেধাজ্ঞা বা প্রশাসনিক প্রতিবন্ধকতা কেবল জবাবদিহিতার পরিবেশ নষ্ট করে না, বরং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাসংক্রান্ত মৌলিক অধিকারকেও ক্ষুণ্ন করে।

আরও পড়ুন : রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

এদিকে, খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থি আদেশে নিন্দা ও ক্ষোভ জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা ও খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু কালবেলাকে বলেন, খুমেক হাসপাতালের এ আদেশ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতার প্রতি এক প্রকার হুমকি। এটি শুধু সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে না, বরং জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রবাহও বাধাগ্রস্ত হবে, যা একটি গণতান্ত্রিক সমাজে একেবারেই অগ্রহণযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X