ভ্রাম্যমাণ প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে এক কলেজে শিক্ষার্থী ছিল চারজন। এরমধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন দুজন। কিন্তু এদের মধ্যে কেউই পাস করতে পারেননি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য।

ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা চারজন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র দুজন শিক্ষার্থী। কিন্তু এদের মধ্যে একজনও পাস করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবু তালেব কালবেলাকে বলেন, ‘শিক্ষার্থীরা লেখাপড়া ভালোভাবে না করলে তো এ সমস্যাই হবে। তাছাড়া আমরা নতুন শুরু করেছি। উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক আছেন একজন। তাও খণ্ডকালীন। এজন্যই এমন ফলাফল। তবে শিক্ষক পেলে এ ঘাটতি পূরণ হয়ে যাবে।’

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এসএসসির ফল প্রকাশ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X