বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ

উচ্ছ্বসিত সোনার বাংলা কলেজের শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
উচ্ছ্বসিত সোনার বাংলা কলেজের শিক্ষকমণ্ডলীসহ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আবারও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। কলেজটি টানা ১৪ বছর শতভাগ পাসের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডে শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কলেজের ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং সকলেই পাস করেছে। এর মধ্যে ১৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ বছর বিজ্ঞান বিভাগ : ১৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ, জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। মানবিক বিভাগ : ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ, জিপিএ ৫ পেয়েছে ২৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ : ১১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ, জিপিএ ৫ পেয়েছে ৮ জন।

কলেজটি বুড়িচং উপজেলার ভরাসার বাজার সংলগ্ন গোবিন্দপুরে ২০০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। শুরু থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল করে আসছে। ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত কলেজের শিক্ষার্থীরা যথাক্রমে ২৬৮, ৩০২, ৩৩৭, ৩৬০, ৩১৯, ৩০৫, ৪৩৯, ৩৬৩, ৩৬৭, ৪১৭, ৪২১, ৩৭৪, ৩৬৮ এবং ৩৭১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যথাক্রমে ৬০, ৬৭, ১৩৩, ১২৭, ৯৩, ৫০, ৮৪, ১০৪, ১৬১, ২৪৪, ৩৯৬, ২৪৭, ২৪৫ এবং ১৪৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

পড়ালেখার পাশাপাশি কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন অলিম্পিয়াডে ধারাবাহিকভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন, শৃঙ্খলা বিধির যথাযথ অনুশীলন, ক্লাস কার্যক্রমে উপস্থিতি নিশ্চিতকরণ ‍ও পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করে থাকি। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর শারীরিক-মানসিক বিকাশে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের নিবিড় সংযোগ-এসবের মাধ্যমে আমরা সকল শিক্ষার্থীর সাফল্য নিশ্চিত করার অবিরাম প্রচেষ্টায় আত্মনিবেদিত হয়ে কাজ করি।

তিনি আরও বলেন, সুযোগ্য গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা এবং একদল মেধাবী, পরিশ্রমী, আত্মনিবেদিত শিক্ষক-শিক্ষিকার নিরলস পরিশ্রম ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্জিত হয়েছে আমাদের গৌরবজনক ধারাবাহিক সাফল্য। আমরা ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ গড়ার লক্ষ্যে এই প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার করি।

উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হার ৪৮.৮৬ শতাংশ। এছাড়া পাস ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

চলতি বছর বোর্ডের অধীনে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৪২ হাজার ৫২, মেয়েদের সংখ্যা ৫৭ হাজার ৫২৪। মোট পাস করেছে ৪৮ হাজার ৬৫৭ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X