মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি ফলাফলে শীর্ষস্থান হারাল বগুড়া

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে দীর্ঘদিন শীর্ষে থাকা বগুড়া এবার এক ধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে সবচেয়ে ভালো ফল করেছে রাজশাহী জেলা। পাসের হার ও জিপিএ ৫ অর্জনের দিক থেকে দুটোতেই শীর্ষে রয়েছে জেলাটি।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী জেলার ২৬ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৭০৭ জন। পাসের হার ৭১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৮ জন শিক্ষার্থী।

দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া জেলায় ২৫ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯২১ জন। পাসের হার ৬৯ দশমিক ৭৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ১৬৩ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট জেলা। সেখানে ৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩ হাজার ৬২৫ জন। পাসের হার ৫৮ দশমিক ৩২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৭৮ জন।

পাবনা জেলায় ১৭ হাজার ৬২৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৬৩২ জন। পাসের হার ৫৪ দশমিক ৬৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫০ জন। চাঁপাইনবাবগঞ্জে ৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ১৪৮ জন। পাসের হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩৫৪ জন।

নাটোর জেলায় ১১ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৬৮১ জন। পাসের হার ৫১ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন। নওগাঁ জেলায় ১২ হাজার ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ১৩৯ জন। পাসের হার ৫০ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩৫০ জন।

সবচেয়ে কম পাসের হার সিরাজগঞ্জে। এ জেলায় ২২ হাজার ২৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০ হাজার ৮৮৯ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭৮৩ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X