কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট চুরি ও কারচুপি হলে গোটা বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শাহবাগে বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ছাত্রদল সভাপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলো শিবিরের পক্ষ হয়ে কাজ করছে। আমরা ঢাবিতে ও এমন কিছু দেখেছিলাম যার পুনরাবৃত্তি ঘটছে রাকসু ও চাকসুতে। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে। আমরা কোন প্রকার ভোট চুরি মেনে নেব না।

রাকিব বলেন, অতীতে যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে ছাত্রশিবির কলঙ্কিত করেছিল এবারও তারা লাঠি সোটা হাতে সেটি আবারো প্রমাণ করল। তারা ভাবছে ছাত্রদল দুর্বল। আমরা বলতে চাই, আমরা যদি লাঠির পরিবর্তে লাঠি ধরি, আমরা যদি একবার রাজপথে নামি তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রশিবিরের স্থান হবে না।

এদিকে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে অংশ নিয়েছে ১৩ প্যানেল; ২৩২ পদে মোট প্রার্থী ৯০৮ জন।

জানা গেছে, ভোটারদের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬টি ও হল সংসদের ১৪টি পদে ভোট দিতে সময় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ মিনিট। ফলে একজন শিক্ষার্থীকে গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এ নির্বাচনের ভোট হয়েছে ব্যালট পেপারে। গণনা চলছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। এ পদ্ধতিতে ভোটাররা বৃত্ত পূরণ করে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন। তাদের মধ্যে নারী মাত্র ৪৭ জন। প্রতিটি হলে রয়েছে ১৪টি করে পদ। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৮ জন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা শুরু হয়েছে। হল সংসদের ফল ভোটকেন্দ্রেই ঘোষণা করা হবে। আর কেন্দ্রীয় সংসদের ফল ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ঘোষণা করা হবে।

নির্বাচন বিতর্কমুক্ত করতে অনুষদের ডিনদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগের সভাপতিরা ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। ভোটার তালিকায় সংযুক্ত করা হয়েছে ছবি। শহরে অবস্থানরত শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচি বাড়ানো হয়েছে। এদিন ১১ বার করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করছেশাটল ট্রেন। এ ছাড়া চলাচল করেছে ১৫টি বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১০

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১২

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৩

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৫

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৬

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৭

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৮

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৯

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

২০
X