ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফেনী গার্লস ক্যাডেট কলেজের সবাই পেল জিপিএ ৫

ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ছবি : সংগৃহীত
ফেনী গার্লস ক্যাডেট কলেজ। ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস ও শতভাগ জিপিএ ৫ পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে।

এছাড়া এবার এইচএসসিতে ফেনী জেলায় ৪৮ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেলায় ১২টি কেন্দ্রে ৪২টি কলেজের ১০ হাজার ৩৫৪ জন অংশ নিয়ে পাস করেছে ৫ হাজার ৪৪ জন। ফেল করেছে ৫ হাজার ৩১০ জন। জিপিএ ৫ পেয়েছে ২৪৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল ঘোষণার পর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার বলেন, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ক্যাডেটদের এই ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অভিভাবকদের অনুপ্রেরণা একইসাথে অত্যন্ত ইতিবাচক প্রভাব রেখেছে বলে আমি মনে করি। এ ফলাফলের জন্য আমি সকল পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা

উল্লেখ্য, ফেনী গার্লস ক্যাডেট কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৬ সালের ৭ জুন থেকে এ কলেজের কার্যক্রম শুরু হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ক্যাডেটরা অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১০

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১১

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১২

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৪

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৫

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৬

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৮

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৯

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

২০
X