মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ শিক্ষকের কলেজে ৭৪ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ ৮

আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের ফটক। ছবি : কালবেলা
আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের ফটক। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুর মহিলা কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম ফলাফল বিপর্যয় হয়েছে। এ বছর কলেজটি থেকে মোট ৭৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র আটজন শিক্ষার্থী। ওই কলেজে শিক্ষক রয়েছে ৩৮ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বিষয়টি জানা যায়।

একই অবস্থা উপজেলার তিলকপুর ইউনিয়নের দুটি কলেজে, প্রকাশিত ফলাফলে দেখা যায় নূরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজে ২১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে অকৃতকার্য হয়েছে ১৬৭ জন। কৃতকার্য ৪৮ জন। এই কলেজে শিক্ষক-শিক্ষিকা ৩৭ জন রয়েছে।

এদিকে তিলকপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় বসে ৩৮ জন শিক্ষার্থী যার মধ্যে কৃতকার্য হয় ছয়জন এবং অকৃতকার্য ৩২ জন শিক্ষার্থী। এই কলেজেও ২৭ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে।

ফলাফলে এমন ভরাডুবিতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে হতাশা বিরাজ করছে। প্রতিটি কলেজে এত শিক্ষক-শিক্ষিকা থাকার পরও কেন এত শিক্ষার্থী পরীক্ষায় ফেল করবে এমন প্রশ্ন রাখছে অভিভাবকরা। সচেতন নাগরিকরা প্রশ্ন তুলছেন সেই সব কলেজের শিক্ষার মান ও নিয়মিত ক্লাস পরিচালনা নিয়ে।

ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে আক্কেলপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, ‘এমন ফলাফলে আমরা মর্মাহত, ফলাফলের এমন অবস্থা এর আগে হয় নাই। শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসে না। আমরা শিক্ষকদের নিয়ে বসবো, আগামীতে ভালো ফলাফল হবে বলে আশা করছি।’

এ বিষয়ে নুরনগর ইউনাইটেড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বলেন, আগে পরীক্ষা দিলেই পাস করত। সেটা দেখে শিক্ষার্থীরা পড়াশোনার আগ্রহ হারিয়েছে। এ কারণে এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান বলেন, এমন ফল বিপর্যয় মেনে নিতে কষ্ট হয়। শিক্ষার্থীরা কলেজমুখী না হওয়ায় এমন রেজাল্ট হয়েছে। অভিভাবকদের সচেতনতার অভাব। সবমিলিয়ে এমন ফল বিপর্যয় হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X