রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ
রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা

অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। ছবি : কালবেলা
রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। ছবি : কালবেলা

ঘটনার গভীরে গিয়ে সত্য অনুসন্ধান করে ভেতরের খবর তুলে আনে ‘কালবেলা’। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করে গণমাধ্যম হিসেবে জনগণের কাছে ভরসার ঠিকানা হয়েছে উঠেছে—রংপুরে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়। কালবেলার জেলা প্রতিনিধি রেজওয়ান রনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সরকার মাজহারুল মান্নান, একুশে টিভি ও দৈনিক সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক জহির রায়হান জুয়েল, ডেইলি অবসরের প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনি, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোতাওয়াক্কিল বিল্লাহ শাহ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, নিরপেক্ষতা, সাহসিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ‘কালবেলা’ আজ দেশের শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে এই পত্রিকা সব সময় অগ্রণী ভূমিকা পালন করছে। কালবেলায় প্রকাশিত অনেক প্রতিবেদন দেশে-বিদেশে আলোড়ন ফেলে দিয়েছে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সাহসিকতার প্রশংসা করে বলেন, যে কোনো ঘটনার সংবাদ মুহূর্তের মধ্যে মানুষের কাছে পৌঁছে দেয় কালবেলা। গণমাধ্যম যে শুধু খবর পরিবেশনের মাধ্যম নয় এটি সমাজ বদলের হাতিয়ার সেই দায়িত্ববোধ নিয়েই ‘কালবেলা’ পথচলা শুরু করেছে এবং নিরন্তর তা ধরে রেখেছে।

কালবেলার মাল্টিমিডিয়া সংবাদের প্রশংসা করে বক্তারা বলেন, শুধু পত্রিকায় ছাপা হরফে নয় বরং যে-কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচার ও ভিডিও নিউজ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এতে পাঠক ও দর্শকদের ঘটনার সঙ্গে সঙ্গে খবরের সাথে যুক্ত করা যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ‘কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X