শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ এএম
অনলাইন সংস্করণ

পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যর্থ : মোস্তফা জামান

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দলীয় সরকার না থাকার কারণে বর্তমান পরিবেশ, পরিস্থিতি ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেক্টরের অভ্যন্তরে বিভিন্ন রোডে গড়ে উঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মোস্তফা জামান বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের হাল ধরেছেন ড. মুহাম্মদ ইউনূস সরকার। কিন্তু বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনও সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। তাছাড়া নানা ধরনের ষড়যন্ত্র করারও চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে, সরকারকেও সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষেরা সড়কগুলোতে ব্যবসা-বাণিজ্য করে তাদের পরিবার চালায়। অনেকেই এ সুযোগে ইচ্ছে মতো জায়গা দখল করে ভাড়া দেয়। অনেকেই আবার চাঁদাবাজিতে লিপ্ত। এ কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদেরকে নিম্ন আয়ের মানুষগুলোর তালিকা করতে হবে, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে; পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরাতে হবে।

বিএনপির এ নেতা বলেন, আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। এছাড়া যেখানে সমস্যা, সেখানেই সমাধান করে দেয়ার চেষ্টা করছি- যদিও আমরা সরকারে নেই। আমরা যদি আগামীতে সরকার গঠন করতে পারি, তাহলে আপনারা দেখবেন- অল্প সময়ের মধ্যে সব সমাধান হয়ে যাবে।

সভায় উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নেতারা বলেন, উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সরকার ঘোষিত মডেল টাউন হিসেবে সেক্টরের আবাসিক পরিবেশ রক্ষার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেবামূলক ও জনসচেতনতামূলক কাজ করে থাকে।

অনেক অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অসংখ্য দোকান ও ভ্যানসহ অবৈধ স্থাপনায় ভরে উঠেছে। ফলশ্রুতিতে ফুটপাত দিয়ে জনসাধারণের হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছে। ড্রেনে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্টরের আবাসিক পরিবেশ অধিকতর নষ্ট হচ্ছে। অতিদ্রুত এ সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার দাবি জানান তারা।

মতবিনিময় সভায় উত্তরা পশ্চিম থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X