কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ
এইচএসসিতে উত্তীর্ণ

গুমের শিকার হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা

তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাবিলা নুরের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাবিলা নুরের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২০১১ সালে গুম হওয়া নুর হোসেন হিরু’র কন্যা নাবিলা নুর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে নাবিলা নুর কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। এমন খবর জানা মাত্রই নাবিলা নুরের কাছে নিজের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে নির্দেশ দেন তারেক রহমান। পরে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ শুভেচ্ছা বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন।

তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিলা নুরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’ এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি। প্রতিনিধি দলে ছিলেন— আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

প্রতিনিধি দলটি তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাবিলা নুরের হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়।

উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সর্বশেষ তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X