ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৫২ এএম
অনলাইন সংস্করণ

‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ঢাবিতে মশাল মিছিল

আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সঙ্গে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সঙ্গে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত উত্তরবঙ্গবাসীর সঙ্গে সংহতি জানিয়ে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীদের ‘তিস্তা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, তিস্তা পাড়ে মানুষ মরে, ইন্টেরিম কি করে, ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

সংহতি জানিয়ে ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধিকার ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতের আগ্রাসনী মনোভাবের বলির শিকার হচ্ছে, আমরা বাংলার জনগণ আর সহ্য করব না ভারতকে অবশ্যই পানির ন্যায্য হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে।

এ সময় তিনি দল মত নির্বিশেষে ক্যাম্পাসে সক্রিয় সকল রাজনৈতিক সংগঠনকে একত্রে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X