যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করা হয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা
মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে উদযাপন করা হয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : কালবেলা

যশোরের নানা আয়োজনের মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে যশোর শহরের কারবালা মাদ্রাসা ও এতিমখানায় এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন কারবালা মাদ্রাসার হুজুর।

পরে উপজেলা প্রতিনিধিদের নিয়ে কেক কেটে ও চা আড্ডার মধ্য দিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও উপস্থিত বিশেষ ব্যক্তিদের মিষ্টি মুখ করানো হয়।

কালবেলা যশোর জেলা প্রতিনিধি ইমরান হোসেন পিংকুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির শার্শা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, চৌগাছা প্রতিনিধি শ্যামল দত্ত, অভায়নগর প্রতিনিধি শাহীন আহমেদ, ঝিকরগাছা প্রতিনিধি আলী আশরাফ, বিজ্ঞপন প্রতিনিধি আজগার হোসেন, স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

১০

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১১

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১২

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১৩

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৫

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৬

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৮

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৯

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

২০
X