চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করেন অতিথিরা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গায় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দর্শনা মিলনায়তনে এই বিশেষ আয়োজন করেন শুভাকাঙ্ক্ষীরা।

‘আঁধার পেরিয়ে’ এই স্লোগানে অল্প সময়েই দৈনিক কালবেলা পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পত্রিকার তিন বছরের সাফল্যের নানা দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে। জনসাধারণের কথা বলায় পত্রিকাটি খুব দ্রুত পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। অতিথিরা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি সংবাদ পরিবেশন করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এমএ মামুন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক কিশোর কুমার কুন্ডু, দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সৌরুপ দাস, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. আব্দুল্লাহ হক এবং সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মোতাসিন বিল্লাহ, নয়ন আহম্মেদ, এআর ডাবলু, কবি নজরুল ইসলামসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১০

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১১

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৩

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৪

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৫

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৬

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৭

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৮

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৯

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

২০
X