পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র। ছবি : কালবেলা
বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র। ছবি : কালবেলা

গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গভর্নর ভালভ স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় কেন্দ্রের তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বর্তমানে ১২৫ মেগাওয়াট ১ নম্বর ইউনিট থেকে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিড সরবরাহ করা হচ্ছে। ১ নম্বর ইউনিটটি চালু রাখতে ৮০০ টন কয়লার প্রয়োজন পড়ছে।

বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন উৎপাদিত ১৬০ থেকে ১৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হতো। তৃতীয় ইউনিটটি চালু রাখতে দৈনিক ১ হাজার ৬০০ টন কয়লা লাগত। এই তৃতীয় ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ লোডশেডিং শুরু হয়েছে। অপরদিকে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজ চলায় ৪ বছর ৮ মাস ধরে ২ নম্বর ইউনিটে উৎপাদন এখনও বন্ধ।

তিনি আরও বলেন, ২ নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট ক্ষমতার হলেও ৬৫-৭০ মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম হতো। কেন্দ্রের ৩টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৫ হাজার ২০০ টন কয়লার প্রয়োজন পড়ে। কেন্দ্রের ৩টি ইউনিট ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও আজ পর্যন্ত একইসঙ্গে কখনও চালাতে পারেনি। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির কোল ইয়ার্ডে প্রায় ৪ লাখ ৪০ হাজার টন কয়লা মজুত রয়েছে। প্রতিদিন কয়লা খনি থেকে উত্তোলনকৃত ৩ হাজার টন কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টায় যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বর্তমানে কেন্দ্রর তৃতীয় ইউনিটটি মেরামত কাজ চলমান রয়েছে। আশা করছি এক সপ্তাহের পর তৃতীয় ইউনিটি বিদ্যুৎ উৎপাদনে ফিরবে। ইতোমধ্যে আমরা চায়নার সঙ্গে যোগাযোগ করেছি।

অন্যদিকে, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি- পার্বতীপুর জোনাল অফিসের ডিজিএম মো. জহুরুল হক বলেন, শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা-২টা পর্যন্ত পার্বতীপুর উপজেলায় পল্লীবিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সৈয়দপুর সাব স্টেশন মেরামত কাজ চলবে। পার্বতীপুর উপজেলার পল্লী বিদ্যুতের ৮০ হাজার গ্রাহক রয়েছে। বিদ্যুৎ চাহিদা ১৭ মেগাওয়াট থাকলে পাওয়া যায় মাত্র ৮/৯ মেগাওয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১০

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১১

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১২

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৫

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১৬

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১৭

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৮

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৯

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

২০
X