চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না : দুদু

চুয়াডাঙ্গায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়ক থেকে এ প্রচারণা শুরু হয়। এরপর তিনি বাজার ও ফেরিঘাট রোডসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিলি করেন। এ সময় তিনি ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

এ সময় দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঘোষিত ৩১ দফা রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, যা রাষ্ট্রের গতিশীলতা ফিরিয়ে আনবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X