রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নাফ নদীতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সেটি শনাক্ত করেছেন নিহতের স্ত্রী।

শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌধুরীপাড়া, নীলা এলাকার আনোয়ার প্রোজেক্টের পূর্ব পাশে নাফ নদীর মধ্যবর্তী হরের চরে কয়েকজন জেলে মাছ ধরার সময় মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে সংবাদ দেন।

সংবাদ পেয়ে বিজিবি বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করে। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত যুবকের নাম মো. বশির আহমেদ (৩৪)। তিনি উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক ডি/১৫ এলাকার বাসিন্দা।

নিহত বশিরের স্ত্রী জানান, প্রায় ৭-৮ দিন আগে বশির আহমেদ নিজ শেড থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নৌ-পুলিশের ইন্সপেক্টর আতিকুল হক কালবেলাকে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X