মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রাকসু ভবনে রঙের ছোঁয়া, প্রস্তুত হচ্ছে কার্যালয়

রাকসু ভবন পরিচ্ছন্নে কাজ চলে। ছবি : কালবেলা
রাকসু ভবন পরিচ্ছন্নে কাজ চলে। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু ৩৫ বছর পর পেল নতুন নেতৃত্ব। এরই মধ্যে রাকসু ভবনে লেগেছে নতুন রঙের ছোঁয়া। মুছে গেছে আগের প্রতিবাদী লেখাগুলো। দীর্ঘদিন ধরে ভবনের কক্ষগুলো ব্যবহার করা সাংস্কৃতিক সংগঠনগুলোও ছেড়ে দিয়েছে জায়গা।

সরেজমিন দেখা যায়, দেয়ালে লেখা ‘রাকসু বাস্তবায়ন করো’, ‘শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করো’ স্লোগানগুলো মুছে দাবিগুলো বাস্তবে রূপ নিয়েছে। দীর্ঘদিন সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম চলা কক্ষগুলো নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের জন্য প্রস্তুত হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রং করা, ভাঙাচোরা অংশ মেরামত ও নতুন বাতি লাগানোর কাজ চলছে।

দ্বিতল ভবনের দক্ষিণ পাশের বড় কক্ষে হবে সহসভাপতির (ভিপি) কার্যালয়। পূর্ব পাশের প্রশস্ত কক্ষে কাজ করবেন সাধারণ সম্পাদক (জিএস)। বাকি আটটি কক্ষে দায়িত্ব পালন করবেন অন্যান্য সাংস্কৃতিক প্রতিনিধি।

ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন। আমরা প্রতিশ্রুতি দিয়েছি— সেই অনুযায়ী কাজ শুরু করব, ইনশাআল্লাহ।’

জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘সব বিজয়ীকে নিয়ে আমরা আলোচনা করব। ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ শুরু করতে চাই।’

পূর্ণাঙ্গ টিএসসি না থাকায় চরম বিড়ম্বনায় পড়েছে রাকসুতে কার্যক্রম চালানো সংগঠনগুলো। তারা কক্ষ ছেড়ে দিয়ে আপাতত মন্নুজান হলের পাশে পুরোনো শেখ রাসেল স্কুল ভবনে জায়গা নিয়েছেন। এ বিষয়ে

জিএস সালাহউদ্দিন আম্মার বলেছেন, ‘সংগঠনগুলোকে আমরা পূর্ণাঙ্গ টিএসসি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী আবাসন দিতে চাই। এ প্রতিশ্রুতি আমরা পূরণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X