বগুড়া ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০১:১৭ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

আর্তমানবতার সেবায় প্রত্যেককে কাজ করার আহ্বান ডা. জুবাইদার

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি : কালবেলা
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি : কালবেলা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, মানব সভ্যতার এক ক্রান্তিলগ্নে আমরা আজ পৌঁছে গেছি। আর্তমানবতার সেবায় আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে কাজ করতে পারি। এ ফাউন্ডেশনের প্রত্যেক সদস্যের আত্মত্যাগ ও মানুষের জন্য পথচলা ইতিহাস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, স্বল্প সামর্থ্যে বহু মানুষকে আকাশচুম্বী সফলতা দিয়েছে এ ফাউন্ডেশন, যা আগামীতে দৃষ্টান্ত স্থাপন করবে। আগামীতে হয়তো আন্তর্জাতিক অঙ্গনেও মানবাধিকার উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতীয়মান হবে এ জিয়াউর রহমান ফাউন্ডেশন।

শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প শেষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি, তাহলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে। যাতে হাসপাতালের রোগীদের আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে বাড়তি রোগীদের সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করব। যাতে কেউ চিকিৎসাবঞ্চিত না হয়।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফারমার্স কার্ড দেব। শিক্ষার্থীদের বিভিন্ন ভাষা শেখানো হবে। ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভালো চাকরি পায়। চাকরি না করলে নিজেই যেন কর্মসংস্থানের সৃষ্টি করে আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারে।

তারেক রহমান আরও বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র মানুষের মাঝে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শের সৈনিকদের গড়ে উঠতে হবে। যাতে নিজেদের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়াতে পারি। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এটি হোক আমাদের আগামী দিনের শপথ, আমাদের আগামী দিনের রাজনীতির শপথ, আগামী রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমরা রাজনীতি মানুষের জন্য করি। আমরা নারী, শিক্ষা, বয়স্ক, চিকিৎসা, কৃষক ও কৃষি বিষয়ে পরিকল্পনা করি। আল্লাহপাক আমাদের সৃষ্টি করেছেন দায়িত্ব পালন করার জন্য। ২৭ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। যেহেতু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, আমাদের উদ্যোগ নিতে হবে মানুষ যাতে কম অসুস্থ হয়। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কী করলে মানুষের ডায়াবেটিস হবে না, হৃদরোগ হবে না।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাজাহান আলী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন, বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. ইউনুস আলী।

এর আগে প্রায় সাত হাজার অসহায় ও দরিদ্র রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। বাগবাড়ী শহীদ জিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত এ চিকিৎসাসেবায় ১৭০ চিকিৎসক, যার মধ্যে ৮০ বিশেষজ্ঞ চিকিৎসক সারাদিন ধরে রোগীদের চিকিৎসা প্রদান করেন।

সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এ ক্যাম্পে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ চিকিৎসা নিতে আসেন। দীর্ঘদিন অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন চিকিৎসা, কৃষি, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বগুড়াসহ সারা দেশে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X