ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা
জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পাঠকনন্দিত জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালবেলার ক্ষেতলাল প্রতিনিধি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। বিশেষ অতিথির বক্তব্য দেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম।

ক্ষেতলাল প্রেস ক্লাবের সহসভাপতি রুমি চৌধুরীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ক্ষেতলাল প্রেস ক্লাবের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাবলু কুমার মণ্ডল, ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সায়ফুল ইসলাম, ইটাখোলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জিএম কিবরিয়া, বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা গ্রাম আদালত কর্মকর্তা আনন্দ শীল, নাগরিক টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি মাহফুজ রহমান, ঢাকা পোস্টের জয়পুরহাট প্রতিনিধি চম্পক কুমারসহ জেলা-উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালবেলার নিরপেক্ষ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নমূলক ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবে।

শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অতিথিরা পত্রিকার সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X