চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কর্মবিরতি স্থগিত, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের চিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের চিত্র। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কর্মবিরতির ডাক দিয়েছিল প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা। অন্যদিকে ৪১ শতাংশের বর্ধিত ট্যারিফ আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবে সমন্বয় করতে একইভাবে কর্মসূচির ডাক দেয় ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

রোববার (১৯ অক্টোবর) তারা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্দরে কোনো কাজ করেননি। ফলে বন্দরে কিছু কার্যক্রমের ব্যাঘাত ঘটে। তবে জরুরিভাবে সেদিন দুপুরে আলোচনায় বসে বন্দর কর্তৃপক্ষ।

পরে পরিবহনের ওপর বাড়ানো ফি সাময়িকভাবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করায় নিজেদের কর্মবিরতি স্থগিত করে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা।

একইসঙ্গে টানা একসপ্তাহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন করার কথা থাকলেও সেটি তারা স্থগিত করে নিয়েছে। ফলে সোমবার (২০ অক্টোবর) কোনো কর্মসূচি না থাকায় সচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলাকে তিনি বলেন, সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কোনো সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান ছিল। তবে কোন আশ্বাসের প্রেক্ষিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি স্থগিত করেছে সেই বিষয়ে আমার জানা নেই।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম কালবেলাকে বলেন, বন্দরে গাড়ি প্রবেশের ফি বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি ডাকে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা। অন্যদিকে বর্ধিত ট্যারিফ আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবে সমন্বয় করতে আমাদের সংগঠনকে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম। সেভাবে আমরা রোববার থেকে টানা চার ঘণ্টা সপ্তাহব্যাপী কর্মবিরতির কার্যক্রম শুরু করি। তবে বন্দর কর্তৃপক্ষের প্রস্তাবের ভিত্তিতে আমাদের এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী কালবেলাকে বলেন, গাড়ি প্রবেশের ফি না বাড়িয়ে আগের মত করে নেওয়ার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আমরা রোববারই আমাদের (সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন) কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতীকী এ কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হ‌ুমায়ূন মাহমুদ চৌধুরী। নগরের নেভি কনভেনশন হলে ওই প্রতিবাদ সমাবেশের ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহে মাশুল স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত না হলে বড় আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সোমবার তিনি কালবেলাকে বলেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন, এ বিষয়ে আমাদের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি। কোন আশ্বাসের ভিত্তিতে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন সেটা আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১০

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১১

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১২

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৩

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৪

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৫

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৬

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৮

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৯

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

২০
X