সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ভয় নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে’

ফরিদপুরে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বাবুল। ছবি : কালবেলা
ফরিদপুরে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বাবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, মানুষের মন জয় করতে হলে ভয়-ভীতি নয়, ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে এগোতে হবে। রাজনীতি মানুষের কল্যাণে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। সেখানে ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার সংলগ্ন ভুবনেশ্বর নদের ওপর বাঁশের ব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে জনগণের আস্থা অর্জন করতে হবে ইতিবাচক মনোভাব ও কার্যকর কর্মসূচির মাধ্যমে।

তিনি বলেন, এই দেশ কৃষিনির্ভর। কৃষকদের অধিকার রক্ষায় আমরা কাজ করছি এবং আগামীতেও কৃষকদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক অঙ্গনে সহনশীলতা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X