মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম)  প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

শিপইয়ার্ডে ডাকাতের হানা, ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট ‎

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ড। ছবি : সংগৃহীত
‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ড। ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে গোলাগুলি করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় এসএইচ এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

‎শিপইয়ার্ড কর্মকর্তা মোহাম্মদ মোহসিন বলেন, সাগর উপকূলের ইয়ার্ডে একটি লাল এবং একটি সাদা বোট নিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রধারী ডাকাত দল শিপইয়ার্ডের জলসীমায় প্রবেশ করে। এ সময ইয়ার্ডের বোটে কর্তব্যরত মাঝি হরিমোহন দাশ (৪০), মো. নাসির উদ্দিন (৫২), মো. আয়াতুল্লাহসহ (২৩) প্রহরীদের জিম্মি করে আহত করে। আহত কর্মচারীদের ঘটনার পর উদ্ধার করে নিকটস্থ বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

‎তিনি আরও বলেন, বিষয়টি মোবাইলের মাধ্যমে জানালে পুলিশ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। এ সময় ডাকাতরা দুটি বোটে করে ১০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে যায়। স্ক্র্যাপ লোহার মধ্যে জাহাজের লোহার পর্দা, পাইপ গার্ডার, ইয়ার্ডের বার্জ থেকে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং ক্যাবল, অক্সিজেন বোতল রয়েছে।

‎ইয়ার্ডের দায়িত্বরতা কর্মকর্তারা সীতাকুণ্ড মডেল থানার পুলিশকে জানালে থানার এসআই খায়ের উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। তবে পুলিশ টিম ডাকাতি প্রতিরোধে কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছেন ইয়ার্ড ম্যানেজার।

‎সীতাকুণ্ড মডেল থানার এসআই খায়েন উদ্দিন বলেন, রাতে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিস্তারিত জানতে থানার ওসির সঙ্গে কথা বলে জানতে পারেন।

‎এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান স্ক্র্যাপ লুটের বিষয়ে স্বীকার করলেও কোনো আহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। লুট হওয়া স্ক্র্যাপগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X