কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক আইজিপি আব্দুর রউফের দাফন সম্পন্ন

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি আব্দুর রউফের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বুধবার (১৩ সেপ্টেম্বর ) রাত ১১টায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার সকাল ৭টায় তার গ্রামের বাড়ি কুমিল্লার ষাইটশালায় তার প্রতিষ্ঠিত ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেওয়া হয়। পরে পুলিশ হেডকোয়ার্টার রাজারবাগ পুলিশ লাইনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার বাসভবনের পাশে তৃতীয় জানাজা শেষে আজিমপুর গোরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

পরিবারিক সূত্রে জানা যায়- তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করান স্বজনরা। পরে গত বুধবার (১৩ সেপ্টেম্বর ) রাত ১১টায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আবু জাহের, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরীসহ সকল শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

১০

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১১

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১২

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৫

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৭

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৮

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৯

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

২০
X