জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে নতুন ডিসি

জামালপুরের নতুন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি : সংগৃহীত
জামালপুরের নতুন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। ছবি : সংগৃহীত

জামালপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো. শফিউর রহমান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই বিজ্ঞপ্তিতে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করে নেয় সরকার।

মো. ইমরান আহমেদকে বদলি করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের পাশে পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ-মাদারগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম।

ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ বলেছিলেন, যে সরকার এত উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। এ সময় তিনি সামনের নির্বাচনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে মন্ত্রী হিসেবে চেয়ে এ জেলার ব্যাপক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়াও তিনি জামালপুরের ব্যাপক উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ-মাদারগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজমের ব্যাপক প্রশংসা করেন। তার বক্তব্যের একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়। সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে প্রকাশ্যে এ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখার অঙ্গীকার করায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ডিসির ব্যাপক সমালোচনা হয়। এরই প্রেক্ষিতে তাকে বদলি করে সেখানে নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X