রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। ছবি : কালবেলা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। ছবি : কালবেলা

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, হৃদরোগ বর্তমানে দেশের অন্যতম স্বাস্থ্যঝুঁকি এবং মৃত্যুহারের প্রধান কারণ। তাই হৃদরোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও উন্নত চিকিৎসাসেবায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, উত্তরাঞ্চলের জনগণের সেবায় ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করতে বার্ষিক সরকারি অনুদান এক কোটি থেকে দুই কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ ব্যয় হবে বেতন বাবদ এবং ৬০ শতাংশ সরঞ্জাম ও চিকিৎসাসেবার মানোন্নয়নে। উন্নত কার্ডিয়াক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে বিশেষায়িত অ্যাম্বুলেন্স সংযোজনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল বৃদ্ধি করা হবে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাকক্ষে আয়োজিত ‘হৃদরোগ চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সম্প্রসারণবিষয়ক মতবিনিময় সভা’য় এসব কথা বলেন তিনি।

সাইদুর রহমান বলেন, হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ বাস্তবায়নে যাদের অবদান রয়েছে, তাদের নামে ইউনিট করা যেতে পারে। একই সঙ্গে আজীবন সদস্য সংখ্যা ও চাঁদার পরিমাণ বাড়াতে হবে, যাতে সেবার পরিধি আরও বিস্তৃত হয়। আমি নিজেও ফাউন্ডেশনের সদস্য হতে আগ্রহী।

সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান এবং সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য এনামুল হক। স্বাগত বক্তব্য দেন (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক লিয়াকত আলী। আরও বক্তব্য রাখেন নির্বাহী সদস্য ডা. মো. ওয়াসিম হোসেন।

বক্তারা জানান, সরকারের সহযোগিতায় ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। এর ধারাবাহিকতায় ১৯৮৪ সালে রাজশাহীতে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। পরে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. মো. আব্দুল খালেক ১৯৯২ সালে বাকীর মোড়ে ৩১ দশমিক ৪৫ শতক জমি দান করেন পূর্ণাঙ্গ হৃদরোগ হাসপাতাল নির্মাণের জন্য। ২০১৮ সালে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) প্রকল্পের আওতায় আধুনিক পাঁচতলা ভবনে হাসপাতালটি গড়ে তোলা হয়।

বর্তমানে এখানে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, আইসিইউ, সিসিইউসহ উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সভায় বক্তারা হৃদরোগ প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ফাউন্ডেশনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হাসপাতালটি আরও সম্প্রসারিত হবে এবং রাজশাহীসহ উত্তরাঞ্চলের কোটি মানুষের হৃদরোগ চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X