মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের রাঙ্গা বাহিনীর প্রধান আটক

কোস্টগার্ডের হাতে রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা। ছবি : সংগৃহীত
কোস্টগার্ডের হাতে রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা। ছবি : সংগৃহীত

সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গাকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নজরুল শেখ (৪৮) বাগেরহাট জেলার রামপালের বাসিন্দা।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধানকে দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুজসহ আটক করে। দীর্ঘদিন ধরে তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল।

এ ছাড়া, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এর পর থেকেই বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড। ১২ সেপ্টেম্বর অস্ত্র, গোলাবারুদসহ রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করে জিম্মি চার জেলেকে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X