কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটের ৩টি আসনে মনোনয়ন কিনলেন সিলভার সেলিম

সিলভার সেলিমের পক্ষে মনোনয়ন সংগ্রহ। ছবি : কালবেলা
সিলভার সেলিমের পক্ষে মনোনয়ন সংগ্রহ। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বাগেরহাট-১, ২ ও ৪ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা এমএএইচ সেলিম (সিলভার সেলিম)।

সোমবার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩টি মনোনয়ন ফরম কিনেছেন তিনি। সিলভার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার বড় ছেলে মেহেদী হাসান প্রিন্স। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলভার লাইন গ্রুপের কর্ণধার বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা এমএ এইচ সেলিম ’৯০-এর দশকের শেষ দিকে বাগেরহাটের রাজনীতিতে আসেন এবং জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চাচাত ভাই প্রভাবশালী নেতা শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংসদ সদস্য থাকাকালীন মুন্সীগঞ্জ সেতু, শহররক্ষা বাঁধ, মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করেন তিনি। বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

এরপর আওয়ামী লীগের রোষানলে পড়ে রাজনীতি থেকে দূরে ছিলেন। রাজনীতিতে তার ফেরার ঘোষণায় বাগেরহাটে তাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাগেরহাটে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। রাজনীতিতে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে সব শ্রেণিপেশার মানুষ।

সিলভার সেলিম বলেন, বাগেরহাটের জনগণের প্রতি আমার দায়বদ্ধতা অপরিসীম। আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই অঞ্চলে শিল্পায়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে মনোনিবেশ করতে চাই। রাজনীতিকে আমি শুধু জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি।

আগামী নির্বাচনকে সামনে রেখে স্থানীয় অবকাঠামো এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা প্রস্তুত করার কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X