খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আগামী সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডাকছে বিএনপি। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে খুলনা বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জুর বৈঠকে ডাক পাওয়া নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই খুলনা বিভাগের সম্ভাব্য প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রের ফোন পেতে শুরু করেন। খুলনা জেলার ৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঢাকায় যাবেন অন্তত ২০ জন। এ ছাড়া বিভাগের ৩৬টি সংসদীয় আসন থেকে ঢাকায় যাচ্ছেন শতাধিক সম্ভাব্য প্রার্থী।

খুলনায় বিএনপির ঘাঁটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো খুলনা সদর আসন থেকে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন সাবেক সংসদ সদস্য ও খুলনা বিএনপির দীর্ঘদিনর কাণ্ডারি নজরুল ইসলাম মঞ্জু। ইতোমধ্যে তিনি মোবাইলে ফোন ও ম্যাসেজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কালবেলার কাছে।

বিএনপির কেন্দ্রীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রস্তুতি অংশ হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সিলেট ও বগুড়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এসব বৈঠকে প্রার্থী চূড়ান্ত বা ঘোষণা করা হচ্ছে না বলে নিশ্চিতভাবে জানানো হয়।

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত কালবেলাকে বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে। সেখানে নেতাদের গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X