চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফলাফল বিপর্যয়ের মাঝেও চমক দেখাল চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ

এইচএসসির ফলাফলে উচ্ছ্বসিত চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
এইচএসসির ফলাফলে উচ্ছ্বসিত চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও এর মধ্যেই ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এ বছর বোর্ডে পাসের হার যেখানে মাত্র ৫৭ দশমিক ৪৯ শতাংশ, সেখানে কলেজটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

শুধু তাই নয়, দিনাজপুর জেলায় সর্বাধিক ৩৭ শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তির মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শিক্ষা বোর্ডের আট জেলার সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে কলেজটি আলোচনায় এসেছে।

এ অসাধারণ সাফল্যে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কলেজের পরিচালক মোখলেসুর রহমান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের ফলাফল সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত পরিশ্রমেই এ অসামান্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

শিক্ষার্থীরা জানান, দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফল দেখে আমরা কিছুটা হতাশ হয়েছিলাম। কিন্তু যখন জানতে পারি আমাদের কলেজ শতভাগ পাস করেছে এবং ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে, তখন আনন্দ ধরে রাখতে পারিনি।

শিক্ষার্থীরা আরও জানান, এ সাফল্যের পেছনে রয়েছে আমাদের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও কঠোর পরিশ্রম। তারা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, আমাদের আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের অনুপ্রেরণাও দিয়েছেন। কলেজের সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত ক্লাস ও দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন আমাদের এগিয়ে যেতে সাহায্য করেছে।

অভিভাবকরা জানান, আমাদের সন্তানদের এ ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শিক্ষকরা যেমন আন্তরিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলছেন, আশা করি ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার সার্বিক ফলাফল প্রত্যাশার নিচে নেমে গেলেও চিরিরবন্দর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের এ সাফল্য জেলার শিক্ষা ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X