হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে : নৌ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ উপদেষ্টা। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ উপদেষ্টা। ছবি : কালবেলা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী হাতিয়ার নলচিরা ঘাট পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, এর আগে আমাদের এখানে আসতে দেওয়া হয়নি। আমরা এখানে আসতে পারিনি, কাজ করতে পারিনি। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে এত বছর লাগল। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এটা মানুষের সম্পদ, সরকারের সম্পদ। এটাকে আপনাদের দেখে শুনে রাখতে হবে।

তিনি বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শিগগিরই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি চাই- আমি থাকতেই এ ফেরি যেন উদ্বোধন করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X