স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল : কে হবেন নোয়াখালীর অধিনায়ক, জানালেন মালিক

নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত
নোয়াখালী এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

বিপিএলে প্রথমবারের মতো অংশ নিতে এসে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। সরাসরি চুক্তিতে তারকাদের দলে ভেড়ানোর পর নিলামেও বেশ ভালো মানের ক্রিকেটার নেয় তারা। দলটির মালিক বজলুর রহমান রতন এবার আভাস দিয়েছেন কে হতে পারেন নোয়াখালীর অধিনায়ক।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালীর ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন।

অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর মালিক বলেন, ‘জাকের আলীকে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। জাকেরের থেকে আমি চাইবো নবিকে নিয়ে বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমরা চেষ্টা করব তাদের থেকে কাউকে অধিনায়কত্ব দেয়ার। আমাদের সৌম্য সরকারও আছে।’

এর আগে, বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামির সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস। আফগানদের হয়ে দুটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলা বিলাল কখনোই বিপিএলে খেলার সুযোগ পাননি। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৪০ উইকেট শিকার করেছেন এই আফগান পেসার।

বিলালের আগে নোয়াখালী চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদের সঙ্গে। জাতীয় দলে খুব বেশি সুযোগ না পেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি। ইবরার আবুধাবি টি-টেনে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১১

কমলো জেট ফুয়েলের দাম

১২

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৩

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৪

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৫

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৬

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৭

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৮

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৯

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

২০
X