খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল থেকে নেমেই দুই বাড়িতে গুলিবর্ষণ

ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
ছবি : সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

খুলনার দৌলতপুর দুটি বাড়িতে ফাঁকা গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। কুয়েট কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং ওই এলাকার আরেক ব্যবসায়ীর বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পারেনি প্রশাসন।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪টি মোটরসাইকেলে মাথায় হেলমেট পরিহিত কয়েকজন বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। দুর্বৃত্তরা গুলি ছোঁড়ার পর পর দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙে গেছে। ঘটনার সময় বাড়ির মালিক মহসিন ফজরের নামাজ পড়তে মসজিদে অবস্থান করছিলেন। তার রুমের পাশের রুমে ২ সন্তান ও স্ত্রী কামরুন নাহার ঘুমিয়ে ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়। তদন্ত চলছে। তবে কারা এবং কী কারণে গুলি করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X