মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে বাদশা মিয়া (৪৮) নামে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় নকলা উপজেলা কাছারি মোড়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মালিহা নুঝাত হৃদরোগে আক্রান্ত হয়ে বাদশা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদশা মিয়া ৩ নম্বর উরফা ইউনিয়নের মৃত সফর উদ্দিনের বড় ছেলে। তিনি দুই সন্তানের জনক ও পেশায় ছিলেন কৃষক।

নকলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান জানান, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জমায়েত হচ্ছিল। এর মধ্যে ৩ নম্বর উরফা ইউনিয়নের মিছিল থেকে বাদশা মিয়া বুকে ব্যথা অনুভব করে হঠাৎ রাস্তায় পড়ে যান। কর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে নকলা উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন গভীর শোকাহত।

নকলা উপজেলা বিএনপির নেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন জানান, বাদশা মিয়া উরফা ইউনিয়ন যুবদলের নিষ্ঠাবান ও জিয়াউর রহমানের আদর্শের কর্মী ছিলেন। তার মৃত্যুতে নকলা উপজেলা যুবদলের অপূরণীয় ক্ষতি হলো।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X