স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা

ভারত দল। ছবি : সংগৃহীত
ভারত দল। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (২০ ডিসেম্বর) দল ঘোষণার লক্ষ্যে বৈঠকে বসে অজিত আগারকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও।

বিশ্বকাপের দলে বড় চমক রেখেছেন নির্বাচকরা। দলে জায়গা হয়নি শুভমান গিলের। দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিংহ। গিলের দলে না-থাকাটা যত বড় চমক, তার চেয়েও বড় চমক ঈশান কিষাণের দলে ঢোকা।

১৫ জনের দলকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার। যদিও তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছু দিন ধরে। চেনা ফর্মে না থাকায় গিল বিশ্বকাপের এই দলে সুযোগ পাননি। এবারের বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে। তাই দলে চার জন নিয়মিত স্পিনারকে রাখা হয়েছে। তা ছাড়া, একাধিক স্পিনার-অলরাউন্ডারও রয়েছেন দলে। বিশ্বকাপের এই দলই নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্কোয়াড- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ইশান কিষাণ (উইকেটরক্ষক)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X