সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলা। ছবি : সংগৃহীত
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলা। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সহকারী সার্জন ডা. মো. মিলন হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন।

এর আগে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ঘিরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শ্রীফলকাঠি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নিশাত নামে এক শিশু গুরুতর আহত হয়। শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে খানপুর এলাকায় শিশুটির মৃত্যু হলে স্বজনরা লাশসহ আবারও স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরে আসেন।

এর কিছুক্ষণ পর ১০-১২টি মোটরসাইকেলে করে ২৫-৩০ জন ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে সহকারী মেডিকেল অফিসার আবদুল আজিজকে মারধর শুরু করেন। পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী চিকিৎসক আবদুল আজিজ বলেন, শিশুটির মাথার হাড় ভেঙে মগজ বের হয়ে এসেছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত তাকে মেডিকেলে রেফার করি। পরে একদল লোক হাসপাতালে ঢুকে আমাকে মারধর করে।

অভিযুক্ত আবদুল্লাহ তরফদার বলেন, শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তারদের অনুরোধ করেও চিকিৎসা পাইনি। পরে বাচ্চা মারা গেলে কিছু আত্মীয় উত্তেজিত হয়ে পড়েন। তবে আমরা কেউ মারধর করিনি, বরং ঠেকানোর চেষ্টা করেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, জরুরি বিভাগে হামলার ঘটনায় চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, হাসপাতালে হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X