ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

হাত নেড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেরা
হাত নেড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, দীর্ঘ কারাভোগের পর প্রিয় জন্মভূমির মাটিতে ফিরে এসে আমি আবেগে আপ্লুত। এ এলাকার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জে পথসভা ও গণসংযোগে এ কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব। বিএনপি জনগণের দল, এ দলকেই ক্ষমতায় আনতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে কাজ করার পর এ এলাকায় কাজ করার দরকার ছিল না। ভেদরগঞ্জ উপজেলার ইউনিয়নের ভেতরের রাস্তা দেখে খুব হতাশ হলাম, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় এলে সবকিছু ঠিক হয়ে যাবে।

প্রায় ৮ বছর পর নিজ গ্রাম কোদালপুরে আসেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তার আগমনকে কেন্দ্র করে ভেদরগঞ্জে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের বিশ্বস্ত সহচর মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমন বিএনপির কর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় ভেদরগঞ্জ হবে দক্ষিণাঞ্চলের আলোচনার একটি কেন্দ্রবিন্দু।

সভাস্থলে উপস্থিত ছিলেন—ভেদরগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, উপজেলা যুবদল নেতা আবু সায়েম খান, উপজেলা যুবদল নেতা রাসেল মৃধা, জেলা মহিলা দলের নেত্রী নিপা আক্তার, সাবেক কমিশনার রাশেদা গনি, পৌর বিএনপির, ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১০

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১১

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১২

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৩

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৫

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৬

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৭

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৮

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৯

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X