নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

‘হাতে সময় নেই, টাকা না দিলে মরতে হবে’

নওগাঁ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নওগাঁ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

‘আমাদের হাতে সময় নেই, ৫০ হাজার টাকা না দিলে রাজুর মতো তোমাকে মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়।’ এমন একটি চিঠি দিয়ে মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় নামে এক যুবককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার দুর্গাপুর খান পাড়া গ্রামে। মোকাদ্দেস হোসেন খান সঞ্চয় ওই গ্রামের মৃত মোতাহার হোসেন খানের ছেলে।

জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) ভোরের দিকে সঞ্চয়ের বাড়ির বারান্দা থেকে এ চিঠিটি উদ্ধার হয়।

চিঠিতে বলা হয়, ‘সঞ্চয়, ছোট ভাই আশা রাখি ভালো আছ। ভাই আমাদের হাতে সময় নেই, তাই বলছি আগামী ৫ তারিখ ৫০ হাজার টাকা আমাদেরকে দিতে হবে। তা না হলে রাজুর মতো তোমারও কিন্তু মরতে হবে, তাই বলছি ভুল যেন না হয়। পড়ে (পরে) ৫ লাখ টাকা দিলেও আমাদের প্রয়োজন হবে না। রাজুর কাছে কিন্তু ৩ লাখ টাকা ছিল, আমরা নিই নাই। কারণ সে তারিখ মিস করছে এবং গোপনে তথ্য জানার চেষ্টা করেছিল যার কারণে তাকে বিদায় করে দিয়েছি। তাই তোমাকে বলছি ভুল যেন না হয়। আগামী ৫ তারিখ টাকা একটি ব্যাগে করে তোমার বাড়ির গেটের সিঁড়ির পূর্ব সাইডে রাখবে। রাত ২/৩ টার সময় নিয়ে আসব।’

এ বিষয়ে ভুক্তভোগী সঞ্চয় মোবাইল ফোনে কালবেলাকে বলেন, আমি সকালে ঘুম থেকে উঠেই বারান্দায় ওই চিঠি দেখতে পাই। বুধবার ভোরের দিকে কে বা কারা গ্রিলের ভেতর দিয়ে ফেলে দিয়ে যায়। পরে বিষয়টি স্থানীয় দুজনকে জানাই। তাদের পরামর্শে প্রশাসনকে জানানো হয়েছে।

স্থানীয়রা বলেন, চিঠি দিয়ে হুমকি দেওয়ার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কারণ এর আগে এই এলাকায় ২০০৫ সালে রাজু নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমাদের দাবি, ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান মুঠোফোনে কালবেলাকে বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। পুলিশ সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসবে। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

১০

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১১

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১২

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৩

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৪

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৫

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৬

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৭

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৮

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

২০
X