পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৭:২১ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা। ছবি : কালবেলা

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারীসহ আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তারসহ (৪০) একজন অজ্ঞাত নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি বিকল ট্রাক সড়কটির ওপর পার্ক করা ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পায়নি। ফলে সিএনজিটি সরাসরি ট্রাকের পেছনের অংশে ধাক্কা মারে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X