কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০২:৫০ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা

নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা কর্মসূচি। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে ৩১ দফার প্রচারণা কর্মসূচি। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে জেলায় ৩১ দফার প্রচারণা ও গণসংযোগ চালানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা মনির সরদারের নেতৃত্বে দোকানদার, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের এই লিফলেট বিতরণ করা হয়।

গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে শুরু হয়ে মাসদাইর ঈদগাহ পর্যন্ত এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের হাতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে ৩১ দফার প্রচারণা চালান মাসুদুজ্জামান মাসুদ। সেদিন তিনি ওয়ার্ডের শহীদ নগর মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু করেন, যা ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১০

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১১

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১২

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৩

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৪

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৫

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৬

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৭

গন্তব্য

১৮

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৯

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

২০
X