বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এবার হীরার সন্ধানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় I ছবি : সংগৃহীত
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় I ছবি : সংগৃহীত

বড়দিনের বহু রিলিজের মাঝেই যেন বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল এক চমক। দেরি হবে, এমন ঘোষণার পরও দর্শকদের অপেক্ষায় না রেখে এবার রহস্যের পর্দা সরালেন নির্মাতা চন্দ্রশীষ রায়। এবার বিজয়নগরের হারিয়ে যাওয়া হীরার খোঁজে ফের মাঠে নামলেন রাজা রায়চৌধুরী। ক্রাচ হাতে, তবু চোখে অদম্য দৃঢ়তা, অভিযানের আগুনে আবারও জ্বলে উঠলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বড়দিনেই প্রকাশ্যে এলো ‘বিজয়নগরের হীরে’র প্রথম ঝলক, আর তাতেই কাকাবাবু অনুরাগীদের মনে বইছে উত্তেজনার ঝড়।

প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম ঝলকে দেখা যায়, কাকাবাবু এবার সদলবলে হাম্পি গিয়েছেন। সেখানে কীভাবে‘বিজয়নগরের হীরে’র রহস্য ফাঁস করবেন তিনি? সেই গল্পই পর্দায় তুলে ধরেছেন পরিচালক চন্দ্রাশীস রায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। টিজারে প্রতিবারের মতো সাহসী ব্যক্তিত্ব আর মগজাস্ত্রের কেরামতিতে কাকাবাবু চরিত্রে নজর কেড়েছেন প্রসেনজিৎ । তবে এবার সন্তুর ভূমিকায় দেখা গেল আরিয়ান ভৌমিককে।

সিনেমার প্রথম ঝলকেই দর্শকমহলের প্রত্যাশার পারদ চড়ালেন কাকাবাবু আর সন্তু।

চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২০২৬ সালের ২৩ জানুয়ারি। এ সিনেমায় প্রসেনজিৎ ও আরিয়ান ভৌমিকের পাশাপাশি অভিনয় করেছেন, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X