স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে যে বার্তা দিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হোম ক্রাউডের বিপক্ষে খেলতে নামার সুযোগ পাওয়ায় রোমাঞ্চিত রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শান্ত বলেন, হোম দর্শকদের সামনে খেলাটা যে কোনো ক্রিকেটারের জন্যই বাড়তি উত্তেজনার। তাঁর মতে, এই ধরনের চ্যালেঞ্জ নেওয়াই খেলাটার সৌন্দর্য, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য রাজশাহীর খেলোয়াড়েরা মানসিকভাবে প্রস্তুত।

তবে প্রতিপক্ষের শক্তি বিচার করে আগেভাগে কাউকে এগিয়ে রাখতে চান না শান্ত। তাঁর ভাষায়, সিলেট ও রাজশাহী—দুই দলই সমান শক্তিশালী। ম্যাচের দিন যে দল মাঠে ভালো খেলবে, জয়টা তাদেরই হবে।

নিজের লক্ষ্য প্রসঙ্গে রাজশাহীর অধিনায়ক জানান, এবারের বিপিএলে তিনি নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে দলের জন্য প্রভাব রাখতে চান। শুধু ব্যাটিং নয়, সব দিক দিয়েই অবদান রাখার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলকে নিজেকে প্রমাণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন শান্ত। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া নির্ভর করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর—নিজের কাজ কেবল মাঠে ধারাবাহিকভাবে ভালো খেলা।

বিপিএল শুরুর আগে প্রায় প্রতি মৌসুমেই আলোচনায় আসে খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু। এ বিষয়ে এবার সন্তোষ প্রকাশ করেছেন শান্ত। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজিগুলো সময়মতো পারিশ্রমিক পরিশোধ করায় পরিবেশটা ইতিবাচক হয়েছে। বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই খেলোয়াড়দের পাওনা পরিশোধ করায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

শান্ত আশা করেন, ভবিষ্যতেও সব দলই একইভাবে পেশাদার আচরণ বজায় রাখবে, যাতে খেলোয়াড়েরা পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তামুক্ত থেকে মাঠের খেলায় পুরো মনোযোগ দিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১০

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১১

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৩

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৫

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৬

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৭

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৮

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৯

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

২০
X