সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমান আমাদের ঐক্যের প্রতীক : এম এ মালিক

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে অনুপস্থিত থাকলেও সংগঠনগুলোকে সুসংগঠিত করেছেন। তিনি আমাদের ঐক্যের প্রতীক। কোটি কোটি জনতা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ নভেম্বরের শেষদিকেই দেশে ফিরবেন তিনি।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এম এ মালিক বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এ তিন উপজেলার মানুষ আজ দলমত নির্বিশেষে একত্রিত হয়েছেন। তারা চান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। এজন্য তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই। একদিনেই নির্বাচন হলে দেশের জনগণের ভোগান্তি কমবে এটাই আমাদের অবস্থান।

সমাবেশে সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন রিপন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকবুল মিয়া, যুগ্ম সম্পাদক আজমান আলী জুয়েল, সহদপ্তর সম্পাদক এমদাদুর রহমান জাকির, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম পাপলু, সিরাজুল ইসলাম খছরু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছোটন,ডা. আক্তার হোসেন উস্তার, দপ্তর সম্পাদক আল কাওছার হাবিব টিটু, অর্থ সম্পাদক রিপন আহমদ, কৃষি সম্পাদক ছলছু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু।

উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, উপজেলা জাসাসের আহ্বায়ক জামাল আহমদ রুমেল, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার চৌধুরী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক অলিউর রহমান, দক্ষিণ সুরমা বিএনপির সিনিয়র সহসভাপতি ও মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, তেতলি ইউনিয়ন চেয়ারম্যান অলিউর রহমান, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X