হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:২২ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বৃন্দাবন কলেজের কনসার্টে হট্টগোল, আহত ২০

সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলে পণ্ড হয়ে গেছে। মঞ্চের সামনে ছড়িয়ে আছে চেয়ার। ছবি : কালবেলা
সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলে পণ্ড হয়ে গেছে। মঞ্চের সামনে ছড়িয়ে আছে চেয়ার। ছবি : কালবেলা

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ব্যবস্থাপনা বিভাগের কনসার্ট হট্টগোলের কারণে পণ্ড হয়ে গেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ি ও হুড়োহুড়ি করে বের হওয়ার সময় অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে হট্টগোল শুরু হলেও পুরো অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় রাত সাড়ে ১০টার দিকে। এদিকে এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দিনব্যাপী বৃন্দাবন সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে কলেজ ক্যাম্পাস মুখর ছিল। সারাদিন সুন্দরভাবে অনুষ্ঠান চললেও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে শুরু হয় হট্টগোলের। এই অনুষ্ঠানটি ছিল সকলের জন্য উন্মুক্ত। সন্ধ্যা সাড়ে ৭টায় জালাল স্টেডিয়ামে স্থানীয় সংগীতশিল্পী বাধন মোদক মঞ্চে ওঠার পরই বাধে বিপত্তি। দর্শকরা মঞ্চের সামনের বাঁশ দিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। মঞ্চ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও উচ্ছৃঙ্খল দর্শকরা কর্ণপাত করেননি। তারপর ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী আশিক মঞ্চে উঠে দর্শকদের কাছে ক্ষমা চেয়েও উন্মত্ততা কমাতে পারেননি।

এরপর মঞ্চে উঠে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ব্যান্ড দল লালন। কিন্তু দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণে দুইটা গান শেষেই নেমে যেতে হয় ব্যান্ড দলটির। এরপর উচ্ছৃঙ্খল আচরণ থামাতে স্বেচ্ছাসেবকরা দর্শকদের লাঠিপেটা করেন। এতে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠে। একপর্যায়ে হাজার হাজার দর্শক দৌড়ে বের হওয়ার সময় পদদলিত হয়ে আহত হয়ে অন্তত ২০ জন।

ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, পুনর্মিলনীতে গিয়ে ভুল করেছি। এমন অব্যবস্থাপনা হয়েছে যে নারীরা ছিল অনিরাপদ। একটি শিক্ষাঙ্গনের অনুষ্ঠানে যদি এমন অবস্থা সৃষ্টি হয়, তাহলে আস্থা রাখার আর জায়গা রইল না।

রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের এক আয়োজক জানান, হবিগঞ্জের এক স্থানীয় শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানটি উন্মুক্ত রাখার পরামর্শ দেন। অথচ অনুষ্ঠানটি শুধু ব্যবস্থাপনা বিভাগ ও বড়জোর কলেজশিক্ষার্থীদের মধ্যে রাখা উচিত ছিল। অনুষ্ঠানটিকে রাজনীতিকরণের চেষ্টাও এই অবস্থার জন্য দায়ী।

এ বিষয়ে জানতে অনুষ্ঠানের আহ্বায়ক রাজীব আহমেদ রিংগনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ জন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন কালবেলাকে বলেন, পরিবেশ শান্ত করতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। দৌড়াদৌড়ির সময় অনেকেই আহত হয়েছে। বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X