সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার ডা. সালাউদ্দিন বাবুর

মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার করেছেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
মাদক ও সন্ত্রাসমুক্ত সাভার গড়ার অঙ্গীকার করেছেন ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নাম ঘোষণা করার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সাভার-আশুলিয়ার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। নেতাকর্মীরা জানান, বিএনপির হাইকমান্ড সাভারবাসীর জন্য সঠিক নেতাকেই বেছে নিয়েছেন। তিনি নির্বাচিত হলে সাভারে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, আমরা আবারও পরীক্ষিত ও যোগ্য নেতাকেই সাভারে ধানের শীষের কান্ডারি হিসেবে পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর হাত ধরেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ।

সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন বলেন, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে সাভারবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রতিফলন ঘটেছে। বাবু ভাই আমাদের প্রিয় নেতা। তার হাতে ধানের শীষ তুলে দেওয়ায় আমরা গর্বিত। এ জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা।

সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বলেন, বাবু ভাইয়ের মনোনয়ন চূড়ান্ত হওয়ায় আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। এটি আমাদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ অবশ্যই বিজয়ী হবে এবং সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, আমি দলের সিদ্ধান্তে মনোনয়ন পেয়েছি। অনেকেই মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তাদের সঙ্গে কোনো বৈরিতা নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই আমি ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে চাই। আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে প্রথমেই আমি সাভারকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে চাই। জনগণের চলাচলের রাস্তাঘাট নির্বিঘ্ন করব, আইনশৃঙ্খলা বজায় রাখব এবং একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত সাভার গড়ব— ইনশাআল্লাহ।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সালাউদ্দিন বাবু বলেন, শান্ত থাকুন, সংগঠিত থাকুন এবং সাভারবাসীর দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান। জনগণের বিজয়ই হবে আমাদের বিজয়।

কালবেলা/এসআই/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X