ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ছবি : কালবেলা
সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর চাঁদপুর-৪ (ফ‌রিদগঞ্জ) আসনে এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ করেছেন সমর্থকরা।

সোমবার (৩ ন‌ভেম্বর) বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল আলমগীর সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর উত্তেজনা ছ‌ড়ি‌য়ে প‌ড়ে।

এদিন রাত থে‌কে ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মি‌ছি‌লে অংশ নেয়।

এম এ হান্নানের সমর্থকরা বলেন, আমাদের প্রিয় নেতা ও দুর্দিনের সাহসী সংগঠক এম এ হান্নানকে দল মনোনয়ন না দেওয়ায় তৃণমূল নেতাকর্মীরা হতাশ। আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে তাকেই পুনরায় মনোনয়ন দেবেন। তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে চাঁদপুর-৪ (ফ‌রিদগঞ্জ) সংসদীয় আসনে বিএন‌পির কেন্দ্রীয় ব‌্যাং‌কিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশি‌দের নাম ঘোষণা করা হয়।

এতে বিক্ষুব্ধ হ‌য়ে এম এ হান্নানের নেতাকর্মী বি‌ক্ষোভ মি‌ছিল শেষে ফ‌রিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়‌কের মাঝে টায়ার জ্বেলে বিক্ষোভ করে। এ সময় দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X