ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা। গ্রফিক্স : কালবেলা
মোটরসাইকেল দুর্ঘটনা। গ্রফিক্স : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে থামানো ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক মোটরসাইকেল চালক যুবকের ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে দিকে ঈশ্বরদী- পাবনা মহাসড়কের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সজীব হোসেন তালুকদার (২৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার ইসমাইল তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। যাওয়ার পথে পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে সজোরে আঘাত করে। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী দৌঁড়ে এসে সজীবকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাকশি হাইওয়ে পুলিশের এএস আই বিল্লাল হোসেন জানান, পাবনা সুগার মিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। ট্রাক চালকরা সেখানে গাড়ী থামিয়ে খাবার খান। রাতের অন্ধকারে দেখতে না পেয়ে রাস্তা সংলগ্ন থামানো ট্রাকটিকে সজীব পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি জানান, মৃত সজীবের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেট ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’, এ কারণেই ‘না’ ভোট: বিরোধী দলের মুখপাত্র

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১০

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১১

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১২

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৩

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৪

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৫

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

১৬

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

১৭

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

১৮

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

১৯

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

২০
X