শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মাগুরায় পাঁচ রোহিঙ্গা যুবক আটক

মাগুরার শ্রীপুরে পাঁচ রোহিঙ্গা যুবক আটক । ছবি : কালবেলা
মাগুরার শ্রীপুরে পাঁচ রোহিঙ্গা যুবক আটক । ছবি : কালবেলা

মাগুরার শ্রীপুর থানা পুলিশ পাঁচ রোহিঙ্গা যুবকে আটক করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার ৮নং নাকোল ইউনিয়নের ওয়াপদা নামক এলাকায় মাগুরা-ঢাকা সড়কের চেকপোস্টে কুষ্টিয়া-ঢাকাগামী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হল মো. মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর (২৩) ও আরাফাত নূর (১৭), আব্দুল হকের ছেলে রবিউল আলম (২৮) এবং মসিউল্ল্যাহ’র ছেলে ওমর ফারুখ (১৬)। আটককৃত প্রথম চার যুবক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১নং কুতুপালং শরণার্থী শিবির (রোহিঙ্গা ক্যাম্প) এবং ওমর ফারুখ উখিয়া উপজেলার ১২নং বালুখালি, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানিয়েছেন। দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য ক্যাম্প থেকে তারা বেরিয়ে এসেছিল বলে রোহিঙ্গা যুবকেরা দাবি করেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় কালবেলাকে বলেন, আদালতের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া করা হচ্ছে। মাগুরা-ঢাকা সড়কে ওয়াপদা পুশিল চেকপোস্ট এলাকায় একটি বাসে তল্লাশি চালানোর সময় জিজ্ঞাসাবাদকালে সন্দেহ হওয়ায় তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাস করে বলে পুলিশের কাছে স্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১০

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১১

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১২

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৩

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১৪

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৫

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৬

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৭

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৮

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৯

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

২০
X