হিলি প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি

হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি। ছবি : কালবেলা
হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি। ছবি : কালবেলা

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি শুরু হয়েছে। ফল আমদানি শুরু হওয়ায় বন্দরে শ্রমিক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে কর্মচাঞ্চ্যল ফিরে এসেছে।

রোববার (০৯ নভেম্বর) দুপুরে ভারত থেকে আমদানি আপেলবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধের পর ফল আমদানি শুরু হয়েছে।

চট্টগ্রামের খাজা আজমির ট্রেডিং নামের আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ টন আপেল আমদানি করেছে। এগুলো ভারতের মালদার ভাই ভাই এন্টারপ্রাইজ নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান পাঠিয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। আমদানিকারক এ আপেল খালাসের আবেদন করে তাহলে পণ্য পরীক্ষা করে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে। পরে তারা কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করে বন্দর থেকে খালাস নিতে পারবে।

প্রসঙ্গত, হিলি স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন কমলা, আপেল, কেনু, আঙুর, আনারসহ বিভিন্ন ধরনের তাজা ফল ৩৫ থেকে ৪০ ট্রাক করে আমদানি হতো। কিন্তু গত ২০১৪ সালের মে মাসে সোনামসজিদ স্থলবন্দরে শুল্ক ফাঁকির মাধ্যমে ফল আমদানি করার বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রতিবেদনের পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানির ক্ষেত্রে গাড়ির চাকা অনুযায়ী ৬ চাকার গাড়িতে ১৪ টন, ১০ চাকার গাড়িতে ১৮ টন ও ১২ চাকার গাড়িতে ২০ টন পণ্যের শুল্কায়ন করার আদেশ দেয়।

এর ফলে এ বন্দর দিয়ে সব ধরনের ফল আমদানি বন্ধ হয়ে যায়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X